শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর কর্মকর্তাকে অপহরণ, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৯:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

অপহৃত জাহিদুল খুলনায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক:অপহরণের ছয় দিন পর দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর কর্মকর্তা জাহিদুল ইসলামকে (৩৫) উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় আব্দুল রাকিব (৩৭) নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে। তিনি খুলনার দৌলৎপুর উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের শওকত আলী শেখের ছেলে।
র‌্যাব জানায়, দামুড়হুদা উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে কেরু অ্যান্ড কোম্পানীর ইঞ্জিনিয়ার বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম ১ আগস্ট সকালে খুলনা থেকে অপহৃত হন। এর দুই দিন পর অপহরণকারীরা অপহৃত ব্যক্তির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে জাহিদুলকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বিষয়টি অপহৃত ব্যক্তির ভাই নিজাম উদ্দীন পুলিশকে অবহিত করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১৯১।
ঝিনাইদহ র‌্যাব ৬-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘অপহরণের বিষয়টি অবহিত হওয়ার পর আমরা অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করি। র‌্যাবের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করি। পরে রাতে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রামের লাভলু শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে অপহৃত জাহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী দলের সদস্য আব্দুর রাকিবকে। মঙ্গলবার দিবাগত রাতেই অপহৃত জাহিদুল ও অপহরণকারী রাকিবকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপহৃত জাহিদুলের ভাই নিজাম উদ্দীন বাদী হয়ে দুজনকে আসামি করে একটি মামলা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর কর্মকর্তাকে অপহরণ, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ১০:৫৯:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০১৯