শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

আরামপাড়ার বাবু ফেনসিডিলসহ গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ৪৩ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের ৭০টি খালি বোতলসহ বাবু (৪৩) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাঁকে সদর থানাহাজতে রাখা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তার আসামি বাবু চুয়াডাঙ্গা পৌর শহরের আরামপাড়ার ফজলু হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা আরামপাড়ার চিহ্নিত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি বাবু বিপুল পরিমাণ ফেনসিডিল বিক্রি করার জন্য নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে আরামপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি বাবু পালানোর চেষ্টা করলেও পুলিশ তাঁকে তাড়িয়ে ধরে। আটকের পর বাবুর প্যান্টের পকেট থেকে দুই বোতল ফেনসিডিল তাৎক্ষণিক উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৪১ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলের ৭০টি খালি বোতল উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

আরামপাড়ার বাবু ফেনসিডিলসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০১৯