শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মুজিবনগরে কন্যাশিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিতকরণে ভালো বাবা ক্যাম্পেইন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৩:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:‘মেয়ে আমার অহংকার, নিশ্চিত করব সকল অধিকার’ ও ‘কন্যাশিশুকে ভালোবাসব, তার জন্য নিরাপদ পৃথিবী গড়ব’ স্লোগানে মুজিবনগরে কন্যাশিশুদের নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিতকরণে ভালো বাবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে ভবেরপাড়া সেন্ট জেভিয়ার হাইস্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির ম্যানেজার মি. সিমান্ত চিসিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি অবজারভার ও জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলম, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, সিডিপির সভাপতি ও ইউপি সদস্য সংকর বিশ্বাস, দিলীপ মল্লিক, মহিলা সদস্য নার্গিস আক্তারসহ কমিউনিটির অন্য নেতারা।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটির জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বাবাদের সম্পৃক্তকরণ, শিশু অধিকার সুরক্ষায় কন্যাশিশুদের জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। এ ছাড়া এ সময় বাল্যবিবাহ না দেওয়ার জন্য কন্যাশিশুর বাবারা অঙ্গীকার করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির এডুকেশন অফিসার ঝর্ণা খাতুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মুজিবনগরে কন্যাশিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিতকরণে ভালো বাবা ক্যাম্পেইন

আপডেট সময় : ১০:৩৩:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯