বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দর্শনায় বেড়েছে পকেটমারের দৌরাত্ম্য!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৩:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

চিকিৎসার ১ লাখ ১৪ হাজার টাকা খোয়ালেন রাজশাহীর ইয়াকুব

নিউজ ডেস্ক:দর্শনা হল্ট স্টেশন যেন পকেটমারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই এলাকায় দিনে দিনে বাড়ছে পকেটমারের দৌরাত্ম্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনযাত্রীরা স্বাধীনভাবে ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে এ পকেটমারদের শিকার হচ্ছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ইয়াকুব নামের এক ব্যক্তির চিকিৎসার ১ লাখ ১৪ হাজার টাকা পকেটমার হয়ে যায়।
জানা যায়, রাজশাহী জেলার বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামের এজহারুল হকের ছেলে ইয়াকুব আলী (৪২) তাঁর ফুফু শাশুড়ি জুলেখা বেগমকে (৫০) নিয়ে চিকিৎসার উদ্দেশে ভারতে যাওয়ার জন্য গতকাল সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনে ওঠেন। সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে অতিরিক্ত ভিড়ের মধ্যে অসুস্থ রোগী নিয়ে নামার সময় ইয়াকুব আলীর গোপন পকেটে থাকা নগদ ১ লাখ ১৪ হাজার টাকা পকেট মেরে নেয় পকেটমারেরা। ট্রেন থেকে নামার পর স্টেশনের প্ল্যাটফর্মে টাকার কথা মনে হলে পকেটে হাত দিলে তিনি দেখতে পান, তাঁর পকেট কেটে চিকিৎসার সব টাকা পকেটমার হয়ে গেছে। এ সময় ইয়াকুব আলী কান্নায় ভেঙে পড়েন।
ইয়াকুব আলী জানান, তাঁর ফুফু শাশুড়ি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে ভুগছেন। বাংলাদেশে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে অর্থ-সংকটে পড়ায় অবশেষে মাঠের জমি বিক্রি করে তাঁকে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এর মধ্যে দর্শনা হল্ট স্টেশনে ট্রেন থেকে নামার সময় এ পকেটমারের ঘটনা ঘটে। পরে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে অল্প কিছু টাকা নিয়ে তাঁরা প্রাথমিক চিকিৎসা করাতে যাচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, বেশ কয়েকবার এসব পকেটমারদের ধরে পুলিশে দিলেও আবার তাদের দেখা মিলেছে দর্শনার হল্ট স্টেশনে। এ পকেটমারদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের যোগাযোগ রয়েছে বলেও তাঁদের ধারণা। যদি জিআরপি পুলিশ একটু নজরদারি বাড়ায়, তাহলে হয়তো এ ধরনের ঘটনাসহ বিভিন্ন প্রকার অবৈধ ব্যবসা রোধ করা সম্ভব হবে।
এ বিষয়ে দর্শনা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমরা সর্বদা চেষ্টা করি, যাত্রীদের সেবা দেওয়ার জন্য। তবে পকেটমার রোধসহ প্ল্যাটফর্মের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার জন্য যা করণীয়, আগামীতে তাই করব আমরা।’
এ বিষয়ে জিআরপি পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সলেমান জানান, ‘আমি শুনেছি, সাগরদাড়ী ট্রেনে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। তবে পুলিশের পাশাপাশি এই পটেমারদের ধরতে স্থানীয় লোকজন একটু সহযোগিতা করলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

দর্শনায় বেড়েছে পকেটমারের দৌরাত্ম্য!

আপডেট সময় : ১১:০৩:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯