শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

মেহেরপুরে গভীর রাতে দুই দল মাদক কারবারির মধ্যে গুলিবিনিময়
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক কারবারির মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় হামিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তাঁর নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯