শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দোস্ত বাজারে ফেনসিডিলসহ মাইক্রোবাসচালক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত বাজার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ১ মাইক্রোবাসচালককে আটক করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এ ছাড়া ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বি এম আফজাল।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দোস্ত বাজারের লিটন দর্জির দোকানের সামনে দর্শনা থেকে আসা ঢাকা মেট্রো-চ ৫১-২৩৭৯ রেজিস্ট্রেশনের একটি সাদা রঙের মাইক্রোবাসের গতিরোধ করে পুলিশ। এ সময় মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাইক্রোবাসচালক দর্শনা দক্ষিণ চাঁদপুর কামাল হোসেনের ছেলে আশিককে (২২) আটক করা হয়। এর আগে মাইক্রোবাসে থাকা আরও ৩ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ পালিয়ে যাওয়া তিনজনের বিস্তারিত তথ্য নেয় মাইক্রোবাসচালকের কাছ থেকে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ২০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাসচালককে থানায় প্রেরণ করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এ মামলায় পলাতক অন্য আসামিরা হলেন দর্শনা হল্ট চাঁদপুরের রাজ্জাক আলীর ছেলে রাজিব (২৬), নজরুল জোয়ার্দ্দারের ছেলে লিমন (২৫) ও রফিকুল ইসলামের ছেলে সালাউদ্দিন (১৮)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দোস্ত বাজারে ফেনসিডিলসহ মাইক্রোবাসচালক আটক

আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯