শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

কোটচাঁদপুরে হাতকড়াসহ আসামির পলায়ন

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ শহিদ নামের ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন। এ ঘটনায় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে শহরের পৌর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত পুলিশ পলাতক আসামিকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।
সূত্র জানায়, কোটচাঁদপুর থানার সাফদারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নিরব হোসেন গত মঙ্গলবার দুপুরে সাফদারপুর রেলবাজার থেকে ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাড়ান্দী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদকে (৩৮) আটক করেন। পরে পুলিশ হেফাজতে তাঁকে কোটচাঁদপুর শহরের পৌর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। কিন্তু আসামি শহিদ জিজ্ঞাসাবাদের আগেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।
এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মাওলার সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

কোটচাঁদপুরে হাতকড়াসহ আসামির পলায়ন

আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯