শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চুয়াডাঙ্গা শহর থেকে নৈশপ্রহরী নিখোঁজ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহর থেকে মো. সেলিম নামের এক নৈশপ্রহরী নিখোঁজ হয়েছেন। অপহৃত নৈশপ্রহরী সেলিম পৌর শহরের টিএন্ডটি মোড়-সরকারি গণগ্রন্থাগার এলাকার মৃত দাউদ আলী ম-লের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ টিএন্ডটি মোড়-জান্নাতুল মাওলা গোরস্থান মসজিদ-সংলগ্ন মার্কেট ও দোকানঘর পাহার দিয়ে আসছিলেন। গত সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁর পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে অপহরণ করা হতে পারে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘নিখোঁজ নৈশপ্রহরী সেলিমের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়ে তা জিডিভুক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি। অতিদ্রুত তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চুয়াডাঙ্গা শহর থেকে নৈশপ্রহরী নিখোঁজ

আপডেট সময় : ১০:২৯:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০১৯