সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী !

  • আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পবিত্র হজ পালনে গত দুদিনে সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৪৯৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৮৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮টিসহ ৩৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল (শনিবার) রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মদিনা গমন, চিকিৎসা সেবা এবং খাবার ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মক্কাস্থ মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা।চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩।চাঁদ দেখাসাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট ৫ আগস্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী !

আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০১৯