শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নাটোরে অগ্নিকান্ডে ৪টি দোকান ভূস্মিভুত !

  • আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৮৩৫ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ 
নাটোরে অগ্নিকাণ্ডে আইবিএস নামে একটি মার্কেটে ৩ গুদাম ঘর ও ১টি দোকান ঘর পুড়ে ভূস্মিভুত হয়েছে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় আইবিএস মার্কেটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মার্কেটের গোডাউন মালিক সৈকত চৌধুরী ও আবদুল আজিজ।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হামিদ জানান, সকাল ১০টার দিকে মার্কেটের একটি কাগজের ব্যাগের গোডাউন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের অন্যান্য দোকানসহ গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ফরমান খান চৌধুরী সৈকতের দুটি গোডাউন ও আবদুল আজিজের ১টিসহ মোট তিনটি গোডাউন ভূস্মিভুত হয়। এসব গোডাউনে ব্যাগ, বিভিন্ন প্রসাধনী এবং পাইপ রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে অগ্নিকান্ডে ৪টি দোকান ভূস্মিভুত !

আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯