শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

হত্যা মামলার রায়: দু’জনের যাবজ্জীবন!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৭:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

কোটচাঁদপুরে মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেনকে গলাকেটে
নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামে মৃত কাছেম আলী শেখের ছেলে আতাহার আলী শেখ ও ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, জেলার কোটচাদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর মাদ্রাসা পড়–য়া ছেলে মিরাজ হোসেন (১২) ২০১৫ সালের ১৪ মার্চ গ্রামের মাদ্রাসা মাঠে ধর্মসভা শুনতে যায়। রাতে বাড়ি না ফেরায় অনেক খোজাখুজির পর ১৬ মার্চ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার ওইদিন কোটচাঁদপুর থানায় ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। অপহরনের পর মুক্তিপণের দাবিতে তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক মঙ্গলবার দুপুরে আতাহার ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। মামলার অপর দুই আসমী নাসির সরকার ও ইউসুফ আলীর বিরুদ্ধে দোষ প্রমানিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। নিহত মিরাজ হোসেনের পিতা মোহর আলী আদালত চত্বরে সাংবাদিকদের জানান, আসামীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ তিনি আশা করেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

হত্যা মামলার রায়: দু’জনের যাবজ্জীবন!

আপডেট সময় : ১১:২৭:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মার্চ ২০১৯