শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের

পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১৬ জনের লাশ উদ্ধার !

  • আপডেট সময় : ০১:২৯:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৮২৪ বার পড়া হয়েছে

(নিউজ ডেস্ক) : বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী তৎপরতা চলছে। তবে এই দীর্ঘকালীন বিদ্রোহী তৎপরতার মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। বিদ্রোহী হামলায় নিহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সামরিক কমান্ডার বিনসার পানজাইতান বলেন, লাশগুলোকে দুর্গম পার্বত্য দুগা জেলা থেকে তিমিকা শহরে নিয়ে যাওয়া হবে। রোববার এই হামলার ঘটনা ঘটে।
তিনি পাপুয়ায় সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬টি লাশ পাওয়া গেছে।’
মৃতদের সনাক্ত করা হয়নি। সেনাবাহিনী এই হত্যাকা- সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে এক প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে সেনাবাহিনী অন্তত ১৯ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিল।
এর আগে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় ২৪ জন থেকে ৩১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সেনাবাহিনী জানায়, এদের সকলেই রাষ্ট্রীয় মালিকানাধীন ঠিকাদার কোম্পানির অধীনে কাজ করছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ঠিকাদার কোম্পানির সাত কর্মীসহ আরো ১৫ জনকে ওই এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে বিদ্রোহীদের মোকাবিলা করতে পুলিশ ও সেনা সদস্যদের পাঠানো হয়েছে। বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সোমবার থেকে বিদ্রোহীদের হামলায় এক সেনা নিহত ও অপর দুইজন আহত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১৬ জনের লাশ উদ্ধার !

আপডেট সময় : ০১:২৯:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮