শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। এমনকি আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না ফখর।

ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ৩৫ বছর বয়সী ফখর।

পরবর্তীতে ফখরের ইনজুরি নিয়ে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ফখর ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। আগামী ৪ আগস্ট দেশে ফিরে যাবেন তিনি। দেশে ফিরে পিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন ফখর।

ফখরের পরিবর্তে ওয়ানডে সিরিজের জন্য কারও নাম এখনও ঘোষণা করেনি পিসিবি। তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন খুশদিল শাহ।

আগামী ৯ আগস্ট থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সালমান আঘার দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের

আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫