বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

কাল খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৬:২৫ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৮১৫ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে উচ্চতা এখন বিপদসীমার কাছাকাছি। তাই যে কোনো মুহূর্তে খুলে দেওয়া হতে পারে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের ১৬টি জলকপাট।

তবে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বাসসকে জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি আসায় আজ সোমবার বিকেলে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতির বিবেচনায় আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় এ গুলো খুলে দেওয়া হবে।

তিনি জানান, আজ সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৭.৪৯ ফুট মিনস সি লেভেল। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল হলেও বাঁধের কথা বিবেচনা করে ১০৭ এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়। বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছেছে।

আগামীকাল সকালে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে বলে তিনি জানান।

মাহমুদ হাসান বাসসকে বলেন, পানি বৃদ্ধির কারণে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট সচল আছে। সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

তিনি জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে জলকপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

এদিকে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলের প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি, লংগদু উপজেলার বেশকিছু এলাকার মানুষ পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কাল খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আপডেট সময় : ০৩:১৬:২৫ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫