মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মালিগাছা গ্রামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝিগাছা জামালিয়া বাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, তারা এলাকার মাদক ব্যবসা, সেবন, চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায়, একটি বিশেষ মহল তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান।

এছাড়া বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন চৌধুরী, বিতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী এবং বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিমু ঢালী।

সংবাদ সম্মেলনে ৭নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ আগস্ট ২০২৫