বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
  • ৮৯৩ বার পড়া হয়েছে

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে অবজারভেশন হোমে এক বছর আটক থাকার পর দুই কিশোর হিলি স্থলবন্দর দিয়ে আজ দেশে ফিরেছে। কিশোর দু’জন হচ্ছে- সিয়াম ওরফে শুভ (১২) ও মোস্তফা কামাল (১১)।

শুক্রবার দুপুর আড়াই টায় দিনাজপুর হিলি স্থল বন্দর সীমান্তের মেইন পিলার নং- ২৮৫/১১ এস সাব পিলারের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ সিয়াম ও মোস্তফাকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশের ইনর্চাজ পরিদর্শক মো. মোত্তালেব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এক বছর এক মাস আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বন্ধুদের সঙ্গে অবৈধভাবে ভারতে ওই দুই কিশোর প্রবেশ করেছিল।

এসময় ভারতীয় পুলিশ তাদের আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। আটককৃত কিশোরদের কাছে কোন বৈধ কাগজ না থাকায় ভারতের পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। সিয়াম ও মোস্তফার বয়স ১২ বছরের নিচে হওয়ায় আদালত তাদেরকে সে দেশের সেভ হোমে এক বছর রাখার নির্দেশ দেন। পরে দু’দেশের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় অভিবাসন পুলিশ।

হিলি স্থলবন্দর পুলিশের সূত্রটি জানায়, ভারতের হস্তান্তর করা দু’জন কিশোরকে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ফেরত আসা সিয়াম ওরফে শুভ (১২) হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের পুত্র ও মোস্তফা কামাল হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের মৃত আবেদ আলীর পুত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে

আপডেট সময় : ০৬:৫৫:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১ আগস্ট ২০২৫