শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু

  • আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • ৭৭০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মনোনয়ন ফিরে পেতে আজ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে গঠিত আপিল কর্তৃপক্ষ ৬ থেকে ৮ ডিসেম্বর আপিল আবেদনের শুনানি শেষে সিদ্ধান্ত জানাবে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বাসসকে জানান, ‘রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল আবেদন দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।’
এর আগে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে যদি প্রার্থীরা সন্তুষ্ট না হন তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতেও যেতে পারবেন।
রোববার সারাদেশে মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের ছয় জেলায় দাখিল হওয়া ৪৭৭টি মনোনয়নপত্রের মধ্যে ১১৬টিই বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয় ৩৬৩টি।
এবার কোন আসনেই একক প্রার্থী নেই। এবার ৩৫টি আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ২৬৫টি আসনে এক বা একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সর্বোচ্চ বাতিল হয়েছে কুড়িগ্রাম-৪ আসনে। সেখানে জমা পড়েছিল ২৩টি মনোনয়নপত্র। যার মধ্যে ১৩টি বাতিল করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু

আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮