শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

বিকাশে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৭৫৫ বার পড়া হয়েছে

‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা : বন্ডবিলের আঙ্গুরা খাতুনের কাছ থেকে
নিউজ ডেস্ক: অভিনব কায়দায় মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে আঙ্গুরা খাতুন নামের এক মহিলার নিকট থেকে বিকাশে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত ১ মাস ধরে বাড়ির গৃহকর্তাসহ আঙ্গুরার দুই ছেলে ও এক মেয়েকে জ্বিনেরা হত্যা করবে বলে ভয় দেখিয়ে বিভিন্ন সময় একাধিক মোবাইল নাম্বারে ফোন করে বিকাশে তারা টাকা দিতে বলে। জমি বিক্রয়, সমিতির মাধ্যমে টাকা নিয়ে তাদের ফোনের মাধ্যমে হুমকির টাকা প্রদান করে আলমডাঙ্গার পৌরসভার বন্ডবিল গ্রামের মুন্সি আয়ুব আলীর স্ত্রী আঙ্গুরা খাতুন। গত ১৫ তারিখে আবারো টাকা চাওয়ায় নিজের সম্ভল হারিয়ে বান্ধবির নিকট ধারে টাকা নিতে আসায় তারই বুদ্ধিতে আলমডাঙ্গা থানায় অভিযোগ করে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার বন্ডবিল গ্রামের মুন্সি আয়ুব আলীর স্ত্রী আঙ্গুরা খাতুনকে দীর্ঘ ১ মাস ধরে ০১৭৯১-২৩৩৯১১, ০১৭২৮-৫৯২৮৭০, ০১৭৫১-৯২৯৬৬৪, ০১৬২৭-৮৭৪৯৮৫ নাম্বারে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতো। গত ১৫ তারিখে আঙ্গুরা নিজের নাম্বার পাল্টিয়ে আবারো নতুন নাম্বার ফোনে চালু করলে জ্বিনের বাদশা তাকে বলে যতই নাম্বার বদল করো আমাদের কাছে সকল খবরই থাকে।
আঙ্গুরা একান্তভাবে এই প্রতিবেদকে জানান, মধ্যরাত, চারদিকে নীরবতা। হঠাৎই বেজে ওঠা মোবাইল ফোনটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে শোনা যায়, ভূতুড়ে শব্দ, এরই মধ্যে জিকির হচ্ছে। মোটা গলায় একজন বলতে শুরু করে তর বিপদ, মহাবিপদ। তর ছেলে মারা যাওয়ার মতো অসুখ হবে। মরেও যেতে পারে। কী করবি তুই। তোকে আমার পছন্দ। বিপদ থেকে আমি উদ্ধার করবো।
এরপর নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বলে, এই নাম্বারে টাকা বিকাশ কর। তর সমস্যা দূর হয়ে যাবে। পরের গল্পটা এমন- নিজের আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে চাহিদামতো টাকা জ্বিনের বাদশাকে তুলে দিয়ে মুক্তির পথ খোঁজেন নিরীহ আঙ্গুরা। এই পর্যন্ত সে জমি, সমিতি ও ধারের টাকা নিয়ে বিভিন্নভাবে বিকাশে প্রায় ৫ লাখ টাকা দেয়ার পরেও থেমে থাকেনি জ্বিনের পরিচয়দানকারী প্রতারক চক্র। সর্বহারা হয়ে গতকাল আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

বিকাশে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮