শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৪৯:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:বেগমপুরের আকন্দবাড়িয়ায় রোকেলা নামের এক গৃহবধূ শরীরে আগুণ লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে বেগমপুর আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ায় ঘটনাটি ঘটে। এতে মারাত্মক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহত গৃহবধু ওই গ্রামের তাজুর স্ত্রী। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ার তাজুর স্ত্রী দুই সন্তানের জননী রোকেলা খাতুন (২৮) শনিবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুণ লাগিয়ে দেয়। এসময় প্রতিবেশিরা আগুণের লেলিহান শিখা দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে ভর্তি করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তবে ঘটনাটি পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ নিজে নিজের শরীরে আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে গৃহবধূ রোকেলা বেগমের শরীরের মুখের আংশিকসহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৬০% পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে পুড়ে যাওয়া গৃহবধূকে উদ্ধার করা হলেও তার পরিবারের কেউ এগিয়ে না আসার কারণে প্রায় আধাঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। পরে তার স্বামী তাজু ও প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি কর হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। এদিকে আহত গৃহবধূর পরিবার অসহায় হওয়ায় তাকে চিকিৎসার অর্থ না থাকায় তাকে ঢাকায় নিতে পড়েছে বিপাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৯:৪৯:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১১ নভেম্বর ২০১৮