রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ !

  • আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ণ, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরবৃন্দ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে এবং কাউন্সিলরবৃন্দকে এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দোকার মোশাররফ হোসেন শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং রাজশাহী এবং সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরবৃন্দ গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন।
শপথ গ্রহণ পর্ব শেষে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরবৃন্দের প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের প্রতি কর্তব্য সম্পাদনের আহবান জানান।
তিনি বলেন, ‘আপনারা জনগণকে সেবা প্রদানের জন্য শপথ নিয়েছেন কাজেই আপনাদের আন্তরিকতার সঙ্গে কাজ করে জনগণের উন্নয়নের জন্য সরকারের বরাদ্দকৃত প্রত্যেকটি টাকার সদব্যবহার নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী এ সময় ভোট প্রদান করে নৌকার প্রার্থীদের নির্বাচিত করায় বরিশাল সিটি কর্পোরেশনের ভোটারদের প্রতি ধন্যবাদ জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনেও নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
তিনি বলেন, তাঁর সরকার ‘শস্য ভান্ডার’ হিসেবে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের হৃত গৌরব পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত ১০ বছরে দেশের উন্নয়নের জন্য নিরলস সংগ্রামের প্রসংগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে।
দিনবদলের অঙ্গীকার নিয়ে ২০০৯ সালে তাঁর দল ক্ষমতায় এসেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজ জনগণ সত্যিই পরিবর্তনটা টের পাচ্ছে এবং তাদের দরিদ্র দূর হয়েছে।’
প্রধানমন্ত্রী এ সময় তাঁর সরকারের শাসনে দেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন খন্ডচিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী একশ’ বছরের উন্নয়ন পরিকল্পনা করে বাংলাদেশ ‘ডেল্টা প্লান-২১০০’ প্রণয়ন করেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ এবং এই উন্নয়নের ধারাকে টেকসই করে আমাদের এগিয়ে যেতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ !

আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ণ, সোমবার, ২২ অক্টোবর ২০১৮