সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নান্দাইলে দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষন শুরু

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২২:৫২ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সামর্থ্য প্রকল্পের আয়োজনে রোববার উপজেলার বিআরডি’র হলরুমে দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষণ শুরু হয়েছে। নান্দাইল উপজেলা সামর্থ্য প্রকল্প কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষনের শুভ সূচনা করা হয়। সামর্থ্য প্রকল্পে চিফ ট্রেইনার মোহাম্মদ জামান মৃদা প্রশিক্ষন পরিচালনা করেন। এসময় সামর্থ্য প্রকল্পের ময়মনসিংহ ডিস্ট্রিক ম্যানেজার মো. খয়বর হোসাইন, ময়মনসিংহ জেলা ইউনিটের কমিউনিটি আউটরিচ ফেসিলিটর মো. গোলাম মোস্তফা, সহকারী ট্রেইনার মো. মেজবাহ-উল-হক ও ঢাকা আহসানিয়া মিশনের ট্্েরনিং কো-অর্ডিনেটর মো. আব্দুল কাদির সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। জানাযায়, রোববার ও সোমবার এই দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষনে নান্দাইল উপজেলা সামর্থ্য প্রকল্পের তালিকাভূক্ত ২৫জন ব্যক্তি অংশগ্রহন করে। প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো. খয়বর হোসাইন জানান,“ক্ষুদ্র পরিসরে কৃষি খাদ্য পক্রিয়াকরণ শিল্পে টেকসই দক্ষতা এবং কর্মসংস্থায়নের লক্ষ্যেই কাজ করছে সামর্থ্য প্রকল্প। বর্তমানে বাংলাদেশের ৭টি জেলার ৩৬টি উপজেলায় ফ্রেব্রুয়ারি ২০১৭ হইতে কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষ কর্মী তৈরীতে সহায়তা করে আসছে। তাছাড়া কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসার পরিধি ও আয় বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন, প্রতিযোগীতামূলক বাজার এবং কর্মসংস্থায়নের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নান্দাইলে দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষন শুরু

আপডেট সময় : ১১:২২:৫২ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮