সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

২২১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৬:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মহেশপুরে মাদকবিরোধী অভিযান : পিকআপ ভ্যানে তল্লাশি

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর পৌরসভার চড়কতলা নামক স্থানে একটি পিকআপ ভ্যান আটকিয়ে ২২১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার মতিলালপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩০), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জিউধারা গ্রামের জামাল আকনের ছেলে গিয়াস উদ্দিন (২৫) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ফেন্সিডিল আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম গোপন সূত্রে জানতে পারে মহেশপুর যাদবপুর সড়কে পেঁপে ভর্তি একটি পিকআপ ভ্যানযোগে ভারতীয় ফেন্সিডিল আসছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে এসআই রফিকুল ইসলাম, এসআই আলিমুজ্জামান, এসআই কামাল হোসেন, এএসআই ইকরামুলসহ সঙ্গীও ফোর্স নিয়ে মহেশপুর পৌরসভার চড়কতলা নামকস্থান থেকে একটি পেঁপে ভর্তি পিকআপ ভ্যান আটক করে। আটককৃত পিকআপে পেঁপে ভর্তি বস্তা তল্লাশি করে ২২১ বোতল ফেন্সিডিলসহ পিকাআপে থাকা ৩ মাদকব্যবসায়ী ও সাথে পিকআপটি আটক করে। আটককৃত ফেন্সিডিল, পিকআপ ভ্যান ও ৩ মাদকব্যবসায়ীকে থানা হেফাজতে নেয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং- ২৪/১৮

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

২২১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:১৬:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮