সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঝিনাইদহে নতুন পুলিশ সুপার হাসানুজ্জামানের যোগদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০২:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন নবাগত হাসানুজ্জামান। সম্প্রতি বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে তিনি দ্বায়িত্ব বুঝে নেন। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে জেলা ব্যাপী আশার আলো সঞ্চার হয়েছে নবাগত পুলিশ সুপারকে নিয়ে। ইতিমধ্যে তার কর্মতৎপরতা শুরু হয়েছে জেলাব্যাপী। পুলিশ হেডকোয়াটার্সের এআইজি থেকে বদলি হয়ে ঝিনাইদহের পুলিশ সুপার পদে পদায়ন হয়েছে। ২২ তম বিসিএস এর মাধ্যমে ২০০৩ সালের ১০ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ঠাকুরগাঁও র‌্যাব-৪ সহকারী পুলিশ সুপার, লালমনিরহাট, নোয়াখালীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার, ঝিনাইদহে ও লক্ষীপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন। নড়াইল জেলার বাসিন্দা চৌকস এই কর্মকর্তা ২ বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। কর্ম জীবনে সদা প্রাণচঞ্চল এই ব্যক্তিকে পুলিশ সুপার হিসেবে পেয়ে ঝিনাইদহের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে অন্য ধরণের আমেজ ফিরে এসেছে। যোগদানকৃত পুলিশ সুপার জেলা থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস দমন ও মাদক মুক্ত জেলা গঠনে সবার সহায়তা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঝিনাইদহে নতুন পুলিশ সুপার হাসানুজ্জামানের যোগদান

আপডেট সময় : ১২:০২:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮