সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শার্শায় নারী-শিশু পাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৯০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারী-শিশু পাচার প্রতিরোধ ও শিশুর অধিকারের উপর একটি কর্মশালা যশোরের শার্শায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রি কলেজে রাইটস যশোর-এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলেজের প্রভাষক ও শার্শা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার ফিরোজ আলী মানবপাচারের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শন করে পাচার সম্পর্কে এবং পাচার হওয়া ব্যক্তিরা বিদেশ যেয়ে কী কী কাজ করছে তা ভিডিও প্রদর্শন করেন তারা।

আলোচনায় বক্তারা বলেন, আমাদের এখন থেকে সজাগ থাকতে হবে। ধনী-গরিব যেকোনো পরিবারের সদস্য পাচার হয়ে যেতে পারে। নারী-শিশু পাচার করে এক শ্রেণির মানুষ বাণিজ্য করছে যা অত্যন্ত দুঃখজনক। সাধারণত যারা পাচার হচ্ছে তা রা যৌনদাসত্ব বরণ করছে, জোরপূর্বক শ্রম, বাধ্যতামূলক আটকে রেখে তাদের দ্বারা বিভিন্ন কাজ করানো হচ্ছে। এছাড়া দালালরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে পাচারের শিকার হওয়া ব্যক্তিদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে মুনাফা অর্জন করছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন- শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগাঠনিক সম্পাদক আনিছুর রহমান, সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক আব্দুল মুননাফসহ ৩০ জন সাংবাদিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

শার্শায় নারী-শিশু পাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬