শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মেঘনায় ভাঙ্গন প্রতিরোধের দাবীতে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:২০:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
  • ৮৪১ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনায় ভাঙ্গন প্রতিরোধের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার চরবংশী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাজার হাজার কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চরবংশী এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, স্থানীয় দক্ষিণ চরবংশি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মনির হোসেন মোল্লা, যুবলীগ সভাপতি দিদার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন, পারভীন বানু, দুলাল ছৈয়াল প্রমূখ।

বক্তারা জানান, অব্যহত নদী ভাঙ্গনের শিকার হয়ে গত কয়েক বছরে এই এলাকার কয়েক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদী গর্ভে বিলিন হয়ে গেছে কয়েক হাজার একর জমি। বর্তমানে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোল্লারহাট বাজার ভাঙ্গনের মুখে রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করছে না। তাই বক্তারা মেঘনার ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রাহনের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

লক্ষ্মীপুরে মেঘনায় ভাঙ্গন প্রতিরোধের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ১২:২০:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮