শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লামায় পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
  • ৮৫৬ বার পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নের কালাইয়া পাড়া নামক স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। টানা দু দিনের ভারিবর্ষণে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে মাইন উদ্দীনের ছেলে মোঃ হানিফ (৩৫), ও তার স্ত্রী রেজিয়া বেগম (২৫), তাদের কন্যা শিশু হালিমা আক্তার (৩) ঘটনা স্থলে পাহাড়ের মাটি চাপায় নিহত হয়।
সূত্র জানায়, গতকাল থেকে টানা বর্ষণ শুরু হলে মঙ্গলবার দুপুরে পাহাড়ের মাটি তাদের কাঁচা মাটির বসতঘরের উপর চাপা দেয়। এসময় তারা বাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা। এসময় কালাইয়া পাড়া গ্রামে স্থানীয় আবুল কাশেম ও দেলোয়ার সহযোগীতায় তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সরই পুলিশফাড়ির উপ-পরিদর্শক আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে উদ্ধারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে তিনি জানান। সরই ইউপি চেয়ারম্যান ফরিদূল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় ঘটনাস্থল পৌছতে একটু বিলম্ব হলে স্থানীয় সহযোগীতায় তাদের কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লামায় পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিহত

আপডেট সময় : ১০:৫৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮