রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নতুন প্রজন্মকে বাঁচাতে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন : মতিয়া চৌধুরী

  • আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে রক্ষার জন্য, নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
কৃষিমন্ত্রী আজ শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে তার বক্তব্যে জুয়াসহ সকল প্রকার মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে সেদিন ৩৬০টি মদের লাইসেন্স দিয়েছিলেন। সেই থেকে আমাদের যুব সমাজ একদিকে মাদক ও অন্যদিকে জুয়া খেলাসহ নানা ধরনের নেশায় জড়িয়ে পড়ে।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে খালেদা জিয়ার নির্দেশে পাকিস্তানপন্থীরা যখন বাপের সামনে ছেলের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে, সেদিন মানবাধিকারের কথা শোনা যায়নি।
সমাবেশে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

নতুন প্রজন্মকে বাঁচাতে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন : মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮