সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিপীড়িত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ওআইসির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ১০:৪২:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ মে ২০১৮
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ দেশে বৈষম্য, নিপীড়ন এবং পরিকল্পিত নির্যাতনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ওআইসি’র সহযোগিতা চেয়েছেন।
শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের (সিএফএম) সম্মানে দেয়া ভোজসভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা জন¯্রােতের ভয়ানক চাপের মুখোমুখী। প্রতিবেশী মিয়ানমারে যা ঘটেছে সেটি কেবল আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিরই লংঘন নয় বরং এটি জাতিগত নিধনের জলন্ত দৃষ্টান্ত।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ,পররাষ্ট্রমন্ত্রী এ এইচ,মাহমুদ আলী, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ, ওআইসি’র মহাসচিব ড. ইউসেফ এ আল-ওথাইমিন এবং সহকারী মহাসচিব এই রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন।
‘সংঘাত ও ইসলামফোবিয়ায় আমাদের বিশ্ব চ্যালেঞ্জের মুখে। যাতে মুসলমানরা ইসলাম ফোবিয়া অথবা জাতিগত নিধনের শিকার না হয় সে বিষয় ওআইসিকে একটি স্থিতিশীল বিশ্বের জন্য লক্ষ্য স্থির করা প্রয়োজন’ একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এক্ষেত্রে সংহতির পরিবর্তে ওআইসি সদস্যদের জোরালো ভূমিকা পালন করতে হবে।’
কয়েক দশক ধরে জাতিগত নিধনের বিবরণ তুলে ধরে আবদুল হামিদ বলেন, ১৯৮২ সালে নাগরিকত্ব আইনের অধীনে তাদের নাগরিকত্বের অধিকার হরণ করা হয়েছে। নাগরিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণ বঞ্চিত রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ হরণ করা হয়েছে। তারা তাদের নিজ দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতির অধিকার থেকে বঞ্চিত।
আবদুর হামিদ বলেন, ‘রাষ্ট্র পরিচালিত দীর্ঘদিনের নিপীড়ন সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু হয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালানো হয়।’
রাষ্ট্রপতি রোহিঙ্গাদের জন্য এবং একইসঙ্গে ফিলিস্তিনীদের ন্যায্য অধিকার প্রতিষ্টায় ওআইসি’র অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন খাত আরো সুসংহত করতে জরুরি ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে এবং অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বর্তমান এই অবস্থায় বিশ্বের ১ দশমিক ৮ বিলিয়ন মুসলিমের আশা-আকাক্সক্ষা পূরণে সংস্থাকে সামনের দিকে এগোতে হবে এবং কার্যকারিতা জোরদার করতে হবে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের শান্তি ও উন্নয়নে ২০০৫ সালে গৃহীত লক্ষ্য ‘সলিডারিটি ইন অ্যাকশন’ নতুন করে জোরদার করা প্রয়োজন।
ওআইসির ৫৬টি সদস্য এবং অন্য ৫টি দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’র বেশি প্রতিনিধি এবং ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ দুই দিনব্যাপী (মে ৫, ৬) এই সম্মেলনে যোগ দিয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ।’
ভোজসভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

নিপীড়িত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ওআইসির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১০:৪২:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ মে ২০১৮