সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অশুভ শক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর !

  • আপডেট সময় : ০২:৩৭:০১ অপরাহ্ণ, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশে-বিদেশের সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে যাতে কোনো অশুভ শক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে নববর্ষ উদযাপন একটি সার্বজনীন উৎসব উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, এ উৎসব উদযাপনে যত বাধাই আসুক, বাঙালি কোনো বাধা মানে না। এ জাতি বাধা ভাঙতে জানে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশেই নববর্ষের অনুষ্ঠান হলেও ভাষাভিত্তিক রাষ্ট্র এই উপমহাদেশে শুধু বাংলাদেশ। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় জীবন চর্চা করি।

‘১৯৯২ সালে আমরা ১৪০০ বঙ্গাব্দকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করিছিলাম। কিন্তু সেখানে তৎকালীন খালেদা জিয়া সরকার বাধা দেয়। আমরা কবি সুফিয়া কামালকে নিয়ে সেসব বাধা উপেক্ষা করে রমনা পার্কে আয়োজিত অনুষ্ঠানে নতুন শতাব্দিকে স্মরণ করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা নববর্ষ উদযাপন করি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা চালু করা হয়েছে। প্রবাসীরাও নানা অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নেন।

বিডি-প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

অশুভ শক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর !

আপডেট সময় : ০২:৩৭:০১ অপরাহ্ণ, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮