শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

বীরগঞ্জে স্কুল ছাত্রী অপহরনের ১৫ দিন পর উদ্ধার !

  • আপডেট সময় : ১২:৫৯:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • ৭৬২ বার পড়া হয়েছে

SAMSUNG CAMERA PICTURES

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জের ১ স্কুল ছাত্রী অপহরনের ১৫ দিন পর উদ্ধার করে ইউনিয়ন গ্রাম্য সালিস আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে মোহনপুর ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ী গ্রামের বালাডাঙ্গীর শহিদুল ইসলামের মেয়ে দক্ষিন পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার (১৪)’কে একই ইউনিয়নের চকমহাদেব গ্রামের হযরত আলীর লম্পট ছেলে নওশাদ অরফে হৃদয় চৌধুরী (২৮) গত ২৪ মার্চ অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে নিয়ে পালিয়ে যায়।

অপহৃত স্কুল ছাত্রী লিজা আক্তারের বাবা বাদী হয়ে মেয়েকে উদ্ধারের জন্য লম্পট নওশাদ অরফে হৃদয় চৌধুরীর বাবা, বড় ভাই ও অপর ২ জন সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এসআই আতিক জানান, অভিযোগের প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গত ১০ এপ্রিল লিজাকে কৌশলে উদ্ধার করে মোহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোপর্দ করেছি। মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রী লিজা আক্তারের বয়স ১৪ বছর ২মাস সে প্রেমিকের সাথে বিয়ে হয়েছে বলে দাবি করেছে। তিনি লিজাকে থানায় না পাঠিয়ে তার বাবার জিম্মায় হস্তান্তর করেছেন।

অপহৃত স্কুল ছাত্রী লিজা আক্তার জানায়, তাকে কেউ অপহরন করেনি, সে সেচ্ছায় চকমহাদেব গ্রামের হযরত আলীর ছেলে নওশাদ অরফে হৃদয় চৌধুরীর সাথে ১৫ দিন আগে ঘর বাধার স্বপ্ন নিয়ে চট্টগ্রামে গিয়েছিল। বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন জানান, আমি নুতন এসেছি-এই মুহুর্তে উদ্ধারকারী অফিসার নাই তিনি থানায় ফিরে আসলে বিষয়টি খোজ নিয়ে জানাবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

বীরগঞ্জে স্কুল ছাত্রী অপহরনের ১৫ দিন পর উদ্ধার !

আপডেট সময় : ১২:৫৯:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮