শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় ফাইতং ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৮১৯ বার পড়া হয়েছে

ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: লামা উপজেলার ফাইতং এলাকায় মিনি ট্রাকের চাপা পড়ে উম্মে হাবিবা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে ফাইতং সড়কের অলির টেক নামক স্থানে ইটবাহী ট্রাক চাপা দেয়ায় ঘটনাস্থলে মেয়েটি মারা যায়।সে লামার ফাইতং ইউনিয়নের বড় মুসলিম পাড়ার মো. বেলাল এর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উম্মে হাবিবা বড় মুসলিম পাড়া ইউনিসেফ এর পাড়া কেন্দ্রে লেখাপড়া করত। বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার সময় রাস্তায় ইট পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পার গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের পিতা মোঃ বেলাল কান্না জড়িত কন্ঠে বলেন, ফাইতং ইউনিয়নে ২৪টি ব্রিকফিল্ডের ইট পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকশত ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে এলাকার সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেনা। সারা এলাকা জুড়ে ধূলাবালি। প্রতিদিন ছোট ছোট অনেক দূর্ঘটনা ঘটছে। আজ তাদের বেপরোয়া গাড়ি চলানোর কারণে আমার অবুঝ মেয়েটির জীবন দিতে হল। আমি দোষীদের বিচার চাই।
ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হানিফ শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাইভার মোঃ রুবেল বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। গাড়িটি আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

লামায় ফাইতং ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮