রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন: ইনু

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলকস্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘খালেদা জিয়া এবং বিএনপিকে হিটলারের চাইতে খারাপ’ আখ্যা দিয়ে ইনু বলেন, জেলাখানায় আছে টাকা চুরি মামলার আসামিরা, গ্রেফতার হচ্ছে মানুষ পোড়ানোর আসামিরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সরকার কাউকে বাদ দিয়ে কোনো নির্বাচন পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানি দালালদের রাজনীতি থেকে বিদায় জানাতে চাই। তাই বারবার এটাই প্রমাণিত হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়।

এ সময় কুষ্টিয়ার জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন: ইনু

আপডেট সময় : ০৬:৩৮:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮