সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নবীগঞ্জে পুলিশি বাধায় বেগম খালেদা জিয়ার পথ সভা পন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৫৭:১০ অপরাহ্ণ, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৬১ বার পড়া হয়েছে

মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পথ সভা ভন্ডুল করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারী) সিলেট হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে যাত্রাপতে কিবরিয়া চত্বরে বিএনপি ও অঙ্গসংঘঠনের নেতা কর্মীরা পথ সভার আয়োজন করে। এজন্য কিবরিয়া চত্বরে একটি সভা মঞ্চ তৈরি করা হয়। এ দিকে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা চত্বরে জড়ো হয়ে অবস্থান নিলে পুলিশ এসে প্রশাসনের অনুমতি না নিয়ে মঞ্চ তৈরি করার কারনে তাদেরকে মঞ্চ ও মাইক খুলে নেয়ার নির্দেশ দিলে নেতাকর্মীরা মঞ্চ ও মাইক খুলে নেয়। এতে পথ সভা ভন্ডুল হয়ে যায়। পরে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে দীর্ঘ লাইন ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেলা ৩ টার দিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আউশকান্দি কিবরিয়া চত্বর অতিক্রম করেন। এসময় দলের নেতা-কর্মীরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানান। এসময় নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুসহ বিএনপি ও অঙ্গসংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) এস এম আতাউর রহমান বলেন, প্রশাসনিক অনুমিত না থাকা ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থে তাদের নির্মিত সভা মঞ্চ ভেঙ্গে ফেলার অনুরুধ জানালে তারা তাদের মঞ্চ তুলে নেয়। এ ব্যাপারে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, পুলিশের বাধার কারনে আমরা পথ সভা করতে পারিনি। আমাদের স্টেইজ ভেঙ্গে ফেলা হয় এবং মাইক খুলে নেয়া হয়। রাতে আমাদের প্রচারনার গাড়িসহ মাইক থানায় নিয়ে যাওয়া হয়। আমরা বারবার পুলিশকে অনুরোধ করেও কোন অনুমতি পাইনি। তার পরে ও হাজার হাজার নেতাকর্মী শত বাদা উপেক্ষা করে নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আসায় সবাইকে কৃতজ্ঞতা জানাই। অপরদিকে নবীগঞ্জের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি শাহ মুজাম্মেল নান্টু’র পক্ষ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের জনতার বাজারে বিএনপির আরেক অংশ শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

নবীগঞ্জে পুলিশি বাধায় বেগম খালেদা জিয়ার পথ সভা পন্ড

আপডেট সময় : ০৪:৫৭:১০ অপরাহ্ণ, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮