শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লক্ষ্মীপুরে পরীক্ষায় ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা !

  • আপডেট সময় : ১১:৫৮:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৮৪৮ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা সুলতানা শ্রাবন্তী নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্রাবন্তী। গতকাল শনিবার দুপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করলে ওই শিক্ষার্থী জানতে পারে সে ফেল করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে সে আত্মহত্যা করেছে।

নিহত ওই ছাত্রী সদর উপজেলার চরুরুহিতা গ্রামের মো. শাহীনের মেয়ে ও স্থানীয় রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতের চাচা মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে পরীক্ষায় ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা !

আপডেট সময় : ১১:৫৮:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮