রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিন : মায়া চৌধুরী

  • আপডেট সময় : ১০:৫৩:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি শনিবার চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার ছেংগারচর পৌরসভা মাঠে সরকারের উন্নয়ন প্রচারণার অংশ হিসেবে এক জনসভায় বক্তৃতাকালে এ আহবান জানান।
মায়া বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পদক্ষেপের কারণে মতলবের মতো উপজেলায় ইকোনোমিক জোন ও আইটি পার্ক প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা ও দক্ষ জনবল তৈরিতে এগুলো অসামান্য অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা সেক্রেটারি এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারি এম এইচ কবির, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, পৌরসভা মেয়র রফিকুল আলম জজ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।
সভায় ছেংগারচর পৌরসভাসহ আটটি ইউনিয়নের মানুষ জনসভায় অংশগ্রহণ করেন।
মন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, এ সরকারের শাসনামলে মতলবের প্রত্যেক রাস্তা পাকা ও প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে । গ্রাম পর্যায়ে যোগাযোগ বাধা দূর করতে অসংখ্য ব্রিজ/কালভার্ট করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিন : মায়া চৌধুরী

আপডেট সময় : ১০:৫৩:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭