রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন !

  • আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হবে।
সরকারি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’
সূত্র জানায়, এ বছর সারাদেশে ৪ কোটি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫,৪২,৯০,১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে।
এই শিক্ষাবর্ষে ১০,৭০,৯৬৬ জন শিক্ষার্থী বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত ৭১,৯৩,৩৬৯টি পাঠ্যবই মুদ্রণ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, ‘বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ’ সরকারের ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণের ফলে বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে এবং বিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তারা বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগকে শিক্ষা খাতে একটি “মাইলফলক” হিসেবে বর্ণনা করেছেন, কারণ এতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহিত হচ্ছে।
বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

প্রধানমন্ত্রী আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন !

আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭