শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নান্দাইলে অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই ॥ গৃহস্থালি পশু সহ ২কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৮৫৫ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এক অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসতঘর সহ ৪৩টি ঘর, ৬টি গরু, ৫টি ছাগল, অর্ধশতাধিক হাসমূরগী, ২৫০ মণ ধান-চাল ও নগদ ৪ লক্ষ টাকা সহ মোট ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ হাতিম মাস্টার, রুকন মিয়া ও আব্দুর রশিদ জানান, আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম থেকে উঠে দেখি সর্বদিকে আগুন ছড়িয়ে পড়েছে। কোনরকম ছেলেমেয়েদের নিয়ে ঘর থেকে বের হই। আগুন নিভানোর প্রাথমিক চেষ্টা করলেও তা পারা যায়নি। অবশেষে ফায়ার সার্ভিসে খরব দিলে তারা ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে প্রায় শেষ হয়ে গেলো আমাদের বসতবাড়ি সহ সবকিছু। জানাযায়, আব্দুর রাশিদের গোয়াল ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং ঘরগুলো পাশাপাশি ঘনবসতি হওয়ায় রক্ষা করা যায়নি। মাসরুফা খাতুন ও হালিমা আক্তার আহাজারি কন্ঠে বলেন, আমার ধান-চাল, গরু সহ সহায় সম্বল সব শেষ হয়েগেছে। “আমরা এখন কিভাবে বাচুঁম। মরার আগুন সব কেড়ে নিল।”

এঘটনায় নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারে মাঝে ৪২ বান্ডেল টিন, ২০০টি কম্বল সহ নগদ অর্থ প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নান্দাইলে অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই ॥ গৃহস্থালি পশু সহ ২কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭