বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

খালেদা জিয়াকে আগামী নির্বাচনে জনগণ লাল নোটিশ দেবে : নাসিম

  • আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে দেশের জনগণ লাল নোটিশ দেবে।
তিনি বলেন, ‘খালেদা জিয়া যেহেতু নোটিশের খেলা শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। তাই দেশের জনগণ আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে লাল নোটিশ দেবে।’
মোহাম্মদ নাসিম শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জননেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের প্রতিষ্ঠা কালিন সাধারণ সম্পাদক চিত্রনায়িকা সারা বেগম কবরীর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী নির্বাচনে বিএনপিকে মাঠে থাকার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন যে নিয়মে হওয়ার কথা, ঠিক সে ভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করবেন না। নির্বাচনের মাঠে থাকতে হবে। মাঠ ছেড়ে পালাবেন না।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, আমরা জনগণের রায় মেনে নিয়েছি। কিন্তু আমাদের দলীয় প্রার্থী কেন পরিজিত হল? আমাদের কি দুর্বলতা ছিল? কি ত্রুটি ছিল? তা আমরা দলীয় ফোরামে বিচার বিশ্লেষন করবো। নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, নির্বাচনে জিতলে সুষ্ঠু হয়েছে, আর হারলে কারচুপি হয়েছে এটা কোন কথা হতে পারে না। জিতলে মানবেন, হারলে মানবেন না। এই মন মানসিকতার পরিবর্তন করতে হবে।
বিএনপি নেতাদের অন্ধত্বের রোগে ধরেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না। তাদের অন্ধত্বের রোগে ধরেছে। তাদের অন্ধত্ব দূর করতে ওষুধ আবিস্কার করতে হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কল্যাণপুরস্থ বিআরটিসি বাস ডিপোতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। বিআরটিসি শ্রমিক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময়ে সংসদ সদস্য আসলামুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়াকে আগামী নির্বাচনে জনগণ লাল নোটিশ দেবে : নাসিম

আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭