সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে : মুজিবুল হক

  • আপডেট সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল খাতে উন্নয়নের জোয়ার বইছে, তা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরী।
মন্ত্রী শুক্রবার চট্টগ্রামের ‘সল্টগোলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে’র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. ইছহাকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্ব মো. আব্দুল হাই বক্তব্য রাখেন ।
রেলপথ মন্ত্রী আরো বলেন, পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অগ্রগতি এবং অতীতের উন্নয়ন বঞ্চিত থাকার যে ইতিহাস সব কিছুই জানা দরকার।
বাংলাদেশ রেলওয়ে এদেশের একটি প্রচীন পরিবহন ব্যবস্থা উল্লেখ করে মুজিবুল হক বলেন, এই পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পরই নজর দিয়েছে ।
তিনি বলেন, অপরদিকে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন এদেশের শত শত রেল স্টেশন বন্ধ করে রেললাইন বিক্রি করে দিয়েছিলো। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যামে হাজার হাজার কর্মচারীকে চাকুরীচ্যুত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই রেলওয়ে সেক্টরকে ধ্বংসের হাত থেকে র্বাচিয়েছে। বর্তমান সরকার রেলওয়েকে হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়ে উন্নয়নের রোল মডেল তৈরী করেছে। এখন দেশের মানুষ রেলওয়েকে একমাত্র নিরাপদ বাহন হিসেবে বেছে নিচ্ছে।
অনুষ্ঠান শেষে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দীন চৌধুরীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার চশমাহিলের বাসভবনে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে : মুজিবুল হক

আপডেট সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭