সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা 

আগামী নির্বাচনে সরকার সংবিধানের বাইরে যাবে না : নাসিম

  • আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরকার এক বিন্দুও সংবিধানের বাইরে যাবে না।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গৌরবময় মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা নির্বাচনে বিশ্বাসী, জনগণকে বিশ্বাস করি। জনগণের রায় আমরা মেনে নেবো। তবে মনে রাখুন সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আমরা এক বিন্দুও নড়বো না।’
জেপি সভাপতি এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর ড. আব্দুর রাজ্জাক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন সকল অর্জনকে গতিশীল রাখার জন্য বিজয়ী হওয়া খুবই গুরুত্বপূর্ণ।ওই নির্বাচনে যদি ভুল হয় তাহলে বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। আমাদের সকল অর্জন শেষ হয়ে যাবে।ওই নির্বাচনে ভুল হলে একাত্তরের হানাদাররা আবার ক্ষমতায় আসবে।
তিনি বলেন, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে কোনো ভুল যেন না হয়। বর্তমান সরকারকেই আবারো ক্ষমতায় আনতে হবে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতার ফসল ঘরে তুলতে হবে। জামায়াত ও যুদ্ধাপরাধীর দল এখনো স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। জামায়াত-বিএনপি ক্ষমতা থাকায় অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীতে অনেক রাজাকারের ছেলে-মেয়েদের ঢুকিয়ে দিয়েছে। তারা এখনো দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে কিভাবে পাকিস্তান বানানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদেও সজাগ থাকতে হবে।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আগামী নির্বাচনে সরকার সংবিধানের বাইরে যাবে না : নাসিম

আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭