বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নাক ডাকার সমস্যা বন্ধে যা করবেন !

  • আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাক ডাকার সমস্যা প্রায় সব বয়সী মানুষেরই হয়। এটিকে সব সময় সমস্যা হিসেবে বিবেচনাও করা হয়ে থাকে। তাই নাকডাকার সমস্যা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এ সমস্যাটির নানা কারণ রয়েছে এবং নাকডাকা বন্ধে রয়েছে কিছু সহজ সমাধান। আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

নাক ডাকার কারণসমূহ : 

১. নাক এবং সাইনাসের সমস্যা, যাতে নাক দিয়ে শ্বাস-প্রশ্বাসে বাধার সৃষ্টি হয়। ২. অতিরিক্ত ওজন। ৩. ধূমপান ও মদ্যপান করা।

৪. চিত হয়ে শোয়া। ৫. ঘুমের ওষুধ বা সিডেটিভ গ্রহণ। ৬. অতিরিক্ত খাওয়া।

৭. পুরুষের শ্বাস-প্রশ্বাসের পথ নারীদের চেয়ে সরু হওয়া।

৮. সরু গলা, তালুতে ফাটল, বড় এডেনয়েড ইত্যাদি সমস্যা। ৯. মধ্য বা ততোধিক বয়স। ১০. ঘরে বা বালিশে অ্যালার্জেন থাকা।

১১. কম ঘুমানো। ১২. পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা।

নাক ডাকা বন্ধে সহজ কিছু সমাধান:

১. শরীরের ওজন অতিরিক্ত হলে তা কমাতে হবে। ২. নিয়মিত ব্যায়াম, যেমন-হাঁটা, সাঁতার কাটা ইত্যাদি করতে হবে। ৩. থ্রোট এক্সারসাইজ করতে হবে প্রতিদিন নিচের নিয়মে :

• প্রতিটি ভাওয়েল (অ, ঊ, ও, ঙ, ট) উচ্চৈঃস্বরে বারবার বলা ৩ মিনিট নাগাদ। •  জিহ্বা উল্টো করে ৩ মিনিট ধরে রাখা। • মুখ বন্ধ করে ঠোঁট কাঁপানো ৩০ সেকেন্ড। • মুখ খোলা রেখে চোয়াল ডান দিকে ৩০ সেকেন্ড আবার বাঁ দিকে ৩০ সেকেন্ড ধরে রাখা। • মুখ হাঁ করে আলজিহ্বা উপর-নিচে নামানো ৩০ সেকেন্ড।

৪. সাইনাসের সমস্যার কারণে নাক দিয়ে শ্বাস-প্রশ্বাসে বাধার সৃষ্টি হলে নাকের ভেতরের পথ পরিষ্কার করতে হবে।   ৫. সরু গলা, তালুতে ফাটল, বড় এডেনয়েড এ ধরনের কোনো সমস্যা থাকলে তার জন্য চিকিৎসা নিতে হবে।

৬. এক দিকে কাত হয়ে ঘুমানো, প্রয়োজনে পিঠের নিচে টেনিস বল দিয়ে নিতে হবে, যাতে করে চিত হতে গেলে পিঠের নিচে বল পড়ে এবং আবার কাত হয়ে যাওয়া যায়। ৭. ধূমপান, মদ্যপান পরিহার করা। ৮. ঘুমের ওষুধ বা সিডেটিভ গ্রহণের অভ্যাস বাদ দেওয়া।

৯. হিউমিডিফায়ার ব্যবহার করে কামরার বাতাস সিক্ত রাখা। ১০. বালিশ ৪ ইঞ্চি উঁচু করা। ১১. ঘুমোতে যাওয়ার ২ ঘণ্টা আগে থেকে ক্যাফেইন, দুধ বা অন্য কোনো ভারি খাবার না খাওয়া। ১২. এরপরও নাকডাকা বন্ধ না হলে আপনার শয্যাসঙ্গী বা সঙ্গিনীর কানে তুলা দিতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নাক ডাকার সমস্যা বন্ধে যা করবেন !

আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭