সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা 

বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি !

  • আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাল, ডাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, রংপুর সিটি কর্পোরেশন এলাকা আগামী ১৩ই ডিসেম্বরের কর্মসূচির এ আওতার বাইরে থাকবে। এসময় দলের পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন রিজভী।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করেন তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেকসহ দলটির নির্বাহী কমিটির রংপুর বিভাগের সদস্য ও জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাবিব-উন-নবী-খান সোহেল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি !

আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭