বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ছেলের খোঁজে সাইকেলে ১৫ শ’ কি.মি. পাড়ি বাবার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৫:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৬ মাস আগে নিখোঁজ হয়েছে ১১ বছরের প্রতিবন্ধী ছেলে। থানায় অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। তাই নিজেই বাইসাইকেল নিয়ে ছেলের সন্ধান চালিয়ে যাচ্ছেন সতীশ চাঁদ নামের এক ব্যক্তি। ইতিমধ্যেই ভারতের উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানার বিভিন্ন জেলায় দেড় হাজার কিলোমিটার ঘুরে ফেলেছেন তিনি। যদিও খোঁজ মেলেনি ছেলের।

উত্তরপ্রদেশের হাথরাস জেলার কৃষক সতীশ জানিয়েছেন, এ বছরের ২৪ জুন তার ছেলে গডনা স্কুলে যাওয়ার পথে নিরুদ্দেশ হয়ে যায়। বিকেলে সে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। পুলিশেও খবর দেওয়া হয়। কিন্তু থানা থেকে অপেক্ষা করতে বলা হয়। সতীশ অবশ্য পুলিশের অপেক্ষায় না থেকে ছেলের ছবি নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় তিনি ছেলের ছবি ও বর্ণনা দেওয়া পুস্তিকা বিলি করেছেন।
তার আশা, শিগগিরই ছেলের সন্ধান পাওয়া যাবে।

আগ্রার শিশু অধিকার আন্দোলনকারী নরেশ পারস বলেছেন, সতীশের থেকে গোটা ঘটনা শুনে তিনি উত্তরপ্রদেশের ডিজিপি’কে জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ‘জনশুনবাই’ পোর্টাল চালু করেছেন, সেখানেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে ভারতীয় পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছেলের খোঁজে সাইকেলে ১৫ শ’ কি.মি. পাড়ি বাবার !

আপডেট সময় : ০৩:০৫:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭