শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের উত্তরা গণভবনকে পর্যটক আকর্ষণীয় করা হবে- মেনন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৮:০০ অপরাহ্ণ, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ঐতিহ্যবাহী উত্তরা গণভবনকে আরো বেশি পর্যটক আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। বর্তমান সরকার শিগগিরই উত্তরা গণভবনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এরই মধ্যে পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উত্তরা গণভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, উত্তরা গণভবনের সংরক্ষিত স্থান ছাড়া সব এলাকা দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হবে। চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে যেসব প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী এসময় সম্প্রতি গণভবন থেকে গাছ কেটে নেওয়ার ব্যাপারে খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ড. চিত্র লেখা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

নাটোরের উত্তরা গণভবনকে পর্যটক আকর্ষণীয় করা হবে- মেনন

আপডেট সময় : ০৮:১৮:০০ অপরাহ্ণ, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭