শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে ৭ দফা দাবী আদায়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের কর্মবিরতী পালন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ৭ দফা দাবী আদায়ে কর্মবিরতি পালন  করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মবিরতী পালন করা হয়। এ উপলক্ষে সকালে সড়ক ও জনপথ বিভাগের প্রধান ফটক থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে কর্মবিরতী পালন করেন কর্মচারীরা। কর্মবিরতী পালনকালে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অনেকে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকুরির মেয়াদ পূর্ণ করবেন অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বক্তারা, সারা দেশে সড়ক ও জনপথ বিভাগে ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদেরকে নিয়মিত করা সহ ৭ দফা দাবী পেশ করেন। দ্রুত এই দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে ৭ দফা দাবী আদায়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের কর্মবিরতী পালন

আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭