বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাজারে অপরিবর্তিত রয়েছে সবজির দাম !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত সপ্তাহের তুলনায় অল্প কিছু সবজির দাম  বাড়লেও অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুন প্রকারভেদে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকায়। তবে শসা আগের দামেই বিক্রি হচ্ছে ৮০ টাকা।

করলা কেজি প্রতি ৪ টাকা বেড়ে প্রকারভেদে ৭৫ থেকে ৮০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকা, শিম ২০০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, কচুর লতি ২০ টাকা, টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ১৮০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩৫ টাকা, গাজর ৭৫ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২৫ টাকা, ধনে পাতা আঁটি ১০ থেকে ১৫ টাকা। আলু ২০ টাকা কেজি।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ দেশি ৪৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন দেশি ১০০ টাকা এবং ভারতীয় ১২০ টাকা কেজি।

এদিকে ৫ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, দেশি মুরগি ১৭০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৫০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাজারে অপরিবর্তিত রয়েছে সবজির দাম !

আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭