বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যেখানে পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিবাহ একটি পবিত্র বন্ধন। কিন্তু নানা কারণে অনেক সময় এ বন্ধনে ছেদ ঘটে।
প্রয়োজন হয় বিচ্ছেদের। অনেক সময় আবার ঠুনকো অজুহাতেও ঘটে থাকে বিচ্ছেদের ঘটনা। তাই বিবাহ বিচ্ছেদ ঠেকাতে যুগে যুগে সমাজ ব্যবস্থায় গৃহীত হয়েছে নানা রকম পদক্ষেপ।

তবে চীনের সিচুয়ান প্রদেশের ইবিন আদালত বিবাহ বিচ্ছেদ ঠেকাতে একটি অভিনব পন্থা অবলম্বন করেছেন।

আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করা দম্পতির জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে অন্য পরীক্ষার থেকে এটি একটু ব্যতিক্রম। এই পরীক্ষায় ফেল করলে তবেই মিলবে বিবাহ বিচ্ছেদ।

পরীক্ষাটি হবে শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বিবৃতি; এই তিন বিভাগে। মোট একশ নাম্বারের এই পরীক্ষায় স্বামী এবং স্ত্রীকে আলাদা দুই সেট প্রশ্ন দেওয়া হবে।
প্রশ্নপত্রে তাদের পারিবারিক জীবনের নানা দিক সম্পর্কে প্রশ্ন করা হবে। পাস নাম্বার ষাট। যদি কোনো দম্পতি আলাদা করে ষাটের কম পায় তবেই তাদের বিবাহ বিচ্ছেদ অনুমোদন করা হবে।

গত সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে শুরু হওয়া এই পরীক্ষায় বেশ কয়েকজন দম্পতি উতরে গেছেন। ফলে তাদের আর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে হয়নি।

যার মস্তিষ্কপ্রসূত এই অভিনব চিন্তা, ইবিন আদালতের সেই বিচারকের নাম অং সিউ। তিনি বলেন, ‘বিবাহ বিচ্ছেদের পরিমাণ অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি বৃদ্ধি পেয়েছে। তাই আমি এই পরীক্ষার ব্যবস্থা করেছি যেন কোনো দম্পতি বিবাহ বিচ্ছেদের পূর্বে ভাবার সুযোগ পায়। আমিও স্ত্রী, সন্তান নিয়ে একটি পরিবারে বাস করি। সুতরাং আমি চাই না কোনো পরিবার ভেঙে যাক। ’

প্রায় দেড়শ কোটি জনসংখ্যার দেশ চীনে বিবাহ বিচ্ছেদ একটি স্বাভাবিক ঘটনা। ফলে ইবিন আদালতের গৃহীত এ ধরনের পদক্ষেপ মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকই একে বাঁকা চোখে দেখছেন। তারা বলছেন, বিবাহ বিচ্ছেদ যেখানে একটি মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার সেখানে এই ধরনের পদক্ষেপ ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেখানে পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ !

আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭