বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাসায়নিক দ্রব্যের নিরাপদ এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

বুধবার ‘অ্যাডভান্সড কেমিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার এসব কথা বলেন তিনি।

ঢাকার অভিজাত একটি হোটেলে রাসায়নিক অস্ত্র কনভেনশন’র বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ এবং অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

তোফায়েল বলেন, ‘দেশে পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ চলছে। এর সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ’

তিনি আরও বলেন, কৃষি, শিল্প ও অন্যান্য ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের গুরুত্ব ও একই সাথে এর অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করে সঠিক করণীয় নির্ধারণ করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, তা এ সেমিনারে গুরুত্ব পাবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ হলো- ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’। বাংলাদেশ বিশ্ব মানবতা ও বিশ্বশান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করে তোফায়েল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ।

দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তির অগ্রদূত হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে।
রাসায়ানিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়ানিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ একযোগে কাজ করছে।

উল্লেখ্য, সেমিনারে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স সদস্যরাষ্ট্রসমূহ থেকে ১৭ এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স-এর ডেপুটি ডিরেকটর জেনারেল হামিদ আলী রাও। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাসায়নিক অস্ত্র কনভেনশন-এর বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ !

আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭