বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০২:০৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৩তম জন্মদিনে বুধবার মাগরিবের নামাজের পর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বিশেষ মুনাজাতে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিশেষ মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. লিয়াকত হোসেইন মুনাজাত পরিচালনা করেন।

এসময় শেখ হেলাল উদ্দিন এমপি, এ এফ এম বাহাউদ্দিন নাসিম এমপি, শেখ কবির হোসেন ও শেখ জুয়েলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরাও মাহফিলে যোগ দেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন।

১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে কিছু বিপথগামী জুনিয়র সেনা কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যসহ শেখ রাসেল নৃশংসভাবে হত্যাযজ্ঞের শিকার হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ০৮:০২:০৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭