বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

দীর্ঘ তিন মাস লন্ডন সফর শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০০:১২ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ তিন মাস লন্ডন সফর শেষে আজ দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) বিকাল ৫ টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এদিকে দলের প্রধানের ফেরা উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন সেই শোডাউনে।

বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে এসেছেন ঢাকার আশপাশের জেলার নেতা-কর্মীরাও।

এদিকে আগামীকাল বিএনপি চেয়ারপার্সন ঢাকার বকশীবাজারে বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গতকাল রাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আরও উপস্থিত ছিলেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই সন্তান। এ ছাড়াও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকসহ সহস্রাধিক নেতা-কর্মী বিমানবন্দরে ছুটে আসেন।

দীর্ঘ সময় লন্ডনে বিএনপি চেয়ারপারসন চোখ ও পায়ের চিকিৎসা ছাড়াও দলের ভবিষ্যৎ নিয়ে ছেলে তারেক রহমানের সঙ্গে কথাবার্তা বলেছেন।
আগামী একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন নিয়েও মা ছেলের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। সেখানে অবস্থানকালে ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধির সঙ্গেও বৈঠক করার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যান। লন্ডনে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেন। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের সফল অস্ত্রোপচার হয়। এরপর সেখানে পায়ের চিকিৎসাও করান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

দীর্ঘ তিন মাস লন্ডন সফর শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া !

আপডেট সময় : ০৮:০০:১২ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭